বাংলা সাহিত্যের আলোচিত পঙতি ও স্রষ্টা

  1. ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’- এ প্রবাদটির রচয়িতা কে?
  2. ‘‘হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন তা সবে, (অবোধ আমি) অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমন” এই কবিতাংশটুকু কোন কবি কে??
  3. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ - উক্তি কোন গ্রন্থের?
  4. ‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’ এপংতির রচয়িতা কে?
  5. ‘পাখি সব করে রব রাতি পোহাইল।”- কার লেখা?
  6. ‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।’ -কোন কবির উক্তি? 
  7. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে’- কার রচয়িতার অংশ? 
  8. ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?” কার রচনা?  
  9. ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।’- নজরুলের কোন কবিতার অংশ?
  10. ‘কোথায় স্বর্গ কোথায় নরক’- পংক্তির রচয়িতা?
  11. ‘যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা’- কার কবিতার অংশ?
  12. ‘আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি’ কার রচনা? 
  13. ‘আসাদের শার্ট আজ আমাদের প্রানের পতাকা।’-পংক্তি কার? 
  14. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা  বিপদে আমি না যেন করি ভয়’ উপরোক্ত অংশটি রবীন্দ্রনাথের কোন কবিতার?
  15. ‘রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ  রক্ত লেখা’- পংক্তিটি কার রচিত?
  16. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’- কোন কবির রচনা? 
  17. ‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ’ - পংক্তির রচয়িতা কে?
  18. ‘ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’- পংক্তি কোন কবির?
  19. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’- উক্তি কার?
  20. ‘‘প্রীতি ও প্রেমের পূন্য বাধনে যবে মিলি পরস্পরে, স্বর্গে আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।”
  21. ‘‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।”- কবিতাংশটি কোন কবিতার এবং এর কবি কে? 
  22. ‘‘কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে।”  পংক্তি দুটি কোন কবিতার এবং এর কবি কে?
  23. ‘‘আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”  - কবিতাংশটি কোন কবিতার এবং কার রচনা?
  24. ‘‘সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়”-  কবিতাংশটি কোন কবিতার এবং কার রচনা?
  25. ‘‘মহাজ্ঞানী মহাজন, যে পথে ক’রে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।”- উক্তি কোন কবিতার এবং কার রচনা?
  26. ‘‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।”- কবিতাংশটি কোন কবিতার এবং কে রচনা করেন?
  27. ‘‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।”- কোন কবির রচনা?
  28. ‘‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছে পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীদের অন্ধকারে মালয় সাগরে”- এই উক্তিটি কার?
  29. ‘‘সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেন দেন; থাকে শুধু অন্ধকার”- এই উক্তিটি কার?
  30. ‘‘আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি”- কোন কবির রচনা?
  31. ‘শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল রাতে ফাণ্ডুন রাতের চাঁদ মরিবার হলো তার সাধ”- উদ্ধৃত অংশটুকু কার রচনা?
  32. ‘‘সুরঞ্জনা, ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা ওই যুবকের সাথে,”- উদ্ধৃত অংশটুকুর কবি কে?
  33. ‘‘হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি,”- কোন কবির রচনা?
  34. ‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষদ্ধ স্বদেশ ভূমি।’ কোন কবির রচনা?
  35. “রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা রাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে”- কোন কবিতার অংশবিশেষ?
  36. ‘হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছাসে,” - রচয়িতা কে?
  37. ‘হে মহা জীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন, কঠোর গদ্য আনো’ রচয়িতা কে?
  38. ‘‘কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে নি”- চরনটির কবি কে?
  39. ‘‘আজি হতে শত বর্ষে পরে কে তুমি পড়িছ, বসি আমার কবিতাটিখানি কৌতূহল ভরে,”- রচয়িতার নাম কি?
  40. ‘‘আজি হ’তে শত বর্ষে আগে, কে কবি, স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে’ - রচয়িতার নাম কি?
  41. ‘মহা নগরীতে এল বিবর্ন দিন, তারপর আলকাতরার মত রাত্রী’ রচয়িতার নাম কি?
  42. ‘‘আমি কিংবদন্তীর কথা বলছি,  আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি” এই কবিতাংশটুকুর কবি কে?
  43. ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী, আমারী সোনার ধানে গিয়েছে ভরি।’ -চরনটির কবি কে?
  44. ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার সময় তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।”- এই অংশটুকুর রচয়িতা কে?
  45. ‘জন্মেই কুঁকড়ে গেছি মাতৃজরায়ন থেকে নেমে, সোনালী পিচ্ছিল পেট আমাকে উগড়ে দিলো যেন’ এই কবিতাংশটুকুর কবি কে?
  46. ‘‘জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি”- এই কবিতাংশটুকুর রচয়িতা কে?
  47. ‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’ চরনটির কবি কে?
  48. ‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয়কি কি বন্ধু, আমরা এখনো’ চরনটির রচয়িতা কে?
  49. ‘‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,”  চরনটির রচয়িতা কে?
  50. ‘‘বহু দেশ দেখিয়াছি বহু নদ-নলে কিন্তু এ ্লেহের তৃঞ্চা মিটে কার জলে?”- চরনটির রচয়িতা কে?
  51. ‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁিধ তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”- চরনটির রচয়িতা কে?
  52. ‘‘যে শিশু ভুমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুমঃ সে পেয়েছে ছাড়পত্র এক,”- চরনটির রচয়িতা কে?
  53. ‘‘আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রন ছবির মতো এই দেশে একবার বেড়িয়ে যান।” চরনটির রচয়িতা কে?
  54. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপালে ভাঙলো, সিথির সিদুঁর মুছে গেল হরিদাসীর” -চরনটির রচয়িতা কে?
  55. ‘‘জনতার সংগ্রাম চলবেই,  আমাদের সংগ্রাম চলবেই।”  হতমানে অপমানে নয়, সুখ সম্মানে। চরনটির রচয়িতা কে?
  56. ‘ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের রাগে  অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।”- চরনটির রচয়িতা কে?
  57. ‘তাল সোনাপুরের তালেব মাস্টার আমি, আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবসযামী’ রচয়িতা কে?
  58. ‘সই, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া।’ রচয়িতা কে?
  59. ‘রূপলাগি অখিঁ ঝুরে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।’ রচয়িতা কে?
  60. ‘‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ”- চরনগুলির রচয়িতা কে?

————————-

  1. উঃ মুকুন্দরাম।
  2. উঃ মধুসূদন দত্ত।
  3. উঃ অন্নদামঙ্গল কাব্যের।
  4. উঃ কৃষ্ণচন্দ্র মজুমদার।
  5. উঃ মদনমোহন তর্কালঙ্কারের।
  6. উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
  7. উঃ রঙ্গলাল মুখপাধ্যায়।
  8. উঃ কৃষ্ণচন্দ্র মজুমদার।
  9. উঃ বাতায়ন পাশে গুবাক তরুর সারি।
  10. উঃ ফজলূল করিম।
  11. উঃ নির্মলেন্দু গুন।
  12. উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
  13. উঃ শামসুর রাহমান।
  14. উঃ দুরন্ত আশা।
  15. উঃ কাজী নজরুল ইসলাম।
  16. উঃ জীবনানন্দ দাশের।
  17. উঃ যতীন্দ্রমোহন বাগচী।
  18. উঃ সুকান্ত ভট্টাচার্য।
  19. উঃ ভারতচন্দ্রের।
  20. উঃ ‘স্বর্গ ও নরক’ শেখ ফজলূল করিম।
  21. উঃ ‘জন্মেছি এই দেশে’। সুফিয়া কামাল।
  22. উঃ ‘রানার’ সুকান্ত ভট্টাচার্য।
  23. উঃ ‘স্বাধীনতার সুখ’ রজনীকান্ত সেন।
  24. উঃ ‘আত্মত্রান’ রবীন্দ্রনাথ ঠাকুর।
  25. উঃ ‘জীবন- সঙ্গীত’, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
  26. উঃ ‘সুখ’ কামিনী রায়।
  27. উঃ ‘আবার আসিব ফিরে’ জীবনানন্দ দাশ।
  28. উঃ ‘বনলতা সেন’ জীবনানন্দ দাশ।
  29. উঃ ‘বনলতা সেন’ জীবনানন্দ দাশ।
  30. উঃ ‘আমি যদি হতাম’ জীবনানন্দের দাস।
  31. উঃ জীবনানন্দ দাশের।
  32. উঃ ‘সুরঞ্জনা’ জীবনানন্দ দাশ।
  33. উঃ সুকান্ত ভট্টাচার্য।
  34. উঃ সুকান্ত ভট্টাচার্য।
  35. উঃ সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’।
  36. উঃ সুকান্ত ভট্টাচার্য।
  37. উঃ ‘মহাজীবন’ সুকান্ত ভট্টাচার্য।
  38. উঃ কবি সুনীল গঙ্গোপাধ্যায়।
  39. উঃ ‘১৪০০ সাল’ রবীন্দ্রনাথ ঠাকুর।
  40. উঃ ‘১৪০০ সাল’ কাজী নজরুল ইসলাম।
  41. উঃ কবি সমর সেন।
  42. উঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
  43. উঃ ‘সোনার তরী’ রবীন্দ্রনাথ ঠাকুর।
  44. উঃ হেলাল হাফিজ।
  45. উঃ শহীদ কাদরী।
  46. উঃ দাউদ হায়দার।
  47. উঃ অতুল প্রসাদ সেন।
  48. উঃ আলাউদ্দিন আল আজাদ।
  49. উঃ রুদ্র মোঃ শহীদুল্লাহ।
  50. উঃ মধুসূদন দত্ত।
  51. উঃ জসীম উদ্দিন।
  52. উঃ ‘ছাড়পত্র’ সুকান্ত ভট্টাচার্য।
  53. উঃ আবু হেনা মোস্তাফা কামাল।
  54. উঃ শামসুর রাহমান।
  55. উঃ সিকান্দার আবু জাফর।
  56. উঃ জসীমউদ্দীন।
  57. উঃ আশরাফ ছিদ্দিকী।
  58. উঃ চন্ডিদাস।
  59. উঃ জ্ঞানদাস।
  60. উঃ কবি সৈয়দ এমদাদ আলী।


মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.