কাছে-দূরে ৪২· ড· ক্যারল সলোমান পেনসিলভিনিয়া বিশ্ববিদ্যালয়ের কাজ ছেড়ে সিয়াট্লে চলে এসেছে। সেখানে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে তার স্বামী রিচার্ড সলোমান ইতিহাসের অধ্যাপক। ক্যারল আপাতত পড়াচ্ছে না, নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত। আমি কলাম্বিয়াতে আসছি জেনে সে খবর পাঠালো, সিয়াট্লে যেতে হবে এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে বক্তৃতা দিতে হবে, নিউ ইয়র্ক থেকে সিয়াট্লে আসা-যাওয়ার বিমানভাড়া তারাই দেবে। [...]
কমরেড চেয়ারম্যান কাসেম মুহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলে অভিলাষপুর ইউনিয়ন। এই ইউনিয়নের বৈশিষ্ট্য, এখানকার স্থানীয় শাসনে কমিউনিস্টরা আছে কয়েক দশক ধরে। এর কারণ বলা মুশকিল। এখানে কমিউনিস্টরা শ্রেণীসংগ্রাম নিয়ে তত ব্যস্ত নয়, মস্কো-বেইজিং নিয়ে তেমন বাহাসও হয় না। তারা কিন্তু ইউনিয়নটিকে মোটামুটি একটা শান্তির লোকালয় হিসেবে গড়ে তুলেছে। সেই অভিলাষপুর ইউনিয়নের ফুলতলী [...]
কাছে-দূরে ২১· এরশাদের পতনের পর সারাদেশে মানুষের মনে যে-উল্লাস ও আশাবাদ দেখা দেয়, তার একমাত্র তুলনা হতে পারে স্বাধীনতালাভের অব্যবহিত পরে দেশবাসীর আনন্দ ও প্রত্যাশার সঙ্গে। ১৯৯০ সালের বিজয় দিবস সংখ্যা সংবাদ-এ ‘এবারে’ নামে আমি একটা ছোটো লেখায় এই আশাবাদের কথা উল্লেখ করে বলেছিলাম, এবারে তোকে কোনোক্রমে মিথ্যে প্রতিপন্ন হতে দেওয়া চলবে না। হায়, ইচ্ছাকে [...]
আবেদীন কাদের হাসপাতাল থেকে কফিন দেওয়া হবে, নাকি রোগীর পরিবারের নিজেদের কফিন কিনতে হবে বাইরে থেকে, এটা জানতে বেশ কিছুক্ষণ কেটে গেল। সকালে হাসপাতাল প্রশাসনের কর্মকর্তারা কাজে যোগ দেন নয়টার আগেই। কিন্তু আজ বৃষ্টি ও ঝাপটা বাতাস বেশ জোরে বইছে মধ্যরাত থেকে, তাই সবাই আসতে ক’মিনিট দেরি করছে। অপেক্ষা করছি কখন সবাই আসবেন, লাশ কফিনে [...]
বদরুজ্জামান আলমগীর রচিত ও কামালউদ্দিন কবির নির্দেশিত অহরকণ্ডল নিয়ে সেলিম আল দীন লিখেছেন যে কথাগুলো বলা উচিত। নিচে তাঁর ডায়েরির অংশবিশেষ যে কথাগুলো বলা উচিত লোকায়ত জীবনের মধ্যে খানিকটা বাইবেলের ফিউশন-অহরকণ্ডল। বাকিটা ছড়া-প্রবচন-ধ্রুপদী শব্দের ঘন গম্ভীর ধ্বনি। বাংলা নাট্যের সীমায় এ খুব অবাক হওয়ার মতো কাজ। নাট্য-ভূমিকায় লেখক যা বলেন তাতে তাঁর শিল্পভাবনার কৌশলটা বেশ [...]
সাম্প্রতিক মন্তব্য