প্রচ্ছদ » কবিতা » বনলতা সেন

বনলতা সেন

৪,৫৯১ views ২৯টি মন্তব্য

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি ; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি ; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ‘পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘ এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে–সব নদী–ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।



৪,৫৯১ views ২৯টি মন্তব্য

২৯টি মন্তব্য - বনলতা সেন

  1. আবীর

    আপনার বাংলা সাহিত্য ভান্ডার দেখে ভাল লাগলো। আশা করি আরও আপলোড করতে পারবেন।

  2. আবীর

    তবে আপনি যদি CRITICISM দিতে পারতেন, তাহলে আরও রিচ হতো।

  3. Anupam

    We need more themes and poetry of poet in this site to enrich our literature.

  4. Imran Hossain

    My home dis; Nator. Thank’s br. I want more & more bangla poems to U. Plz mail me.

  5. Imran Hossain

    this is one of the best poem of bangla literature

  6. Bashir Ahmed

    Thanking you to collect a few famous poems in your website.I request you to enlarge your collection.

  7. sania sarwar

    অসাধারন কবিতা।আমার প্রিয় কবিতা।

  8. Mongil Ahmed.Kishorgonj.

    Very fine.Bonalata akty karap maay.Thokonkar somu nator onek karap chelo.Kobe Bonolata ka deky chelo sonda…and samny dek dakany dhake chelo pesony.Thy sha soler bornona korese.

  9. sadia

    asadharon. vabte abak lage, akjon atota govir vabe vabte pare! protiti sabder ato govir tatporjo, satti nice

  10. পিয়াল

    আমার অনেক প্রিয় একটা কবিতা

  11. alamin

    this is very interesting for young so …..

  12. Jyoti Palma.

    Ami jokhon kobita pori tokhon amar mon fire jai harano joubone mon harie jai sritir gohine mone hoi jibonta jodi ekhanei theme jeto ……….

  13. Maruf Rahman

    Kabitar pashe kabir nam ullekh thaka proyon chhilo.

  14. Mintu Majumdar

    “হৃদয়কে স্পর্শ করে”

  15. shohrab hossain shobuj

    joto bar ai kobita pori thik toto baroi notun mona hoi….ahhh

  16. bokul

    chul tar kobeker ondhokery bidiser nisha, oh its so butifull to me. thans jibonanodo.

  17. rasel

    jibonanodo dash are sokhol kobeta amear kacha balolaga.bonolota shan kobeta pothak line atoye balolaga ja ame bujaita parvona………………..

  18. Gurudas Das

    ভাললাগার কবিতা, ভালবাসার কবিতা, এসবের কারণে বাংলা সাহিত্যর ইতিহাস সমৃদ্ধশালী । একটা রবীন্দ্রনাথে যদি যদি পৃথিবীর সব অন্ধকার দূর হয়ে যায় তাহলে একটা জীবনানন্দ দাশ পৃথিবীর সবটুকু ভাললাগার পরশ দিতে পারে ।

  19. shohag bhuiya

    আমার অনেক প্রিয় একটা কবিতা

  20. Md. Rahat Hossain

    bonolata sen is my favorite.I like this type of poem very much.

    Hope we will get more nice poem like bonalata sen this web site.

    Thanks.
    Rahat Hosaain

  21. Shemul

    এটা অনোবদ্ধ সৃষ্টি

  22. আকাশলীনা

    এই কবিতাটার কিছু শব্দ/লাইন মূল কবিতা থেকে আলাদা কেন? লেখার সময় কি চেক করেননি? ‘বনলতা সেন’ এর মতন একটা কবিতার একটা শব্দ এদিক ওদিক হলেই পুরো কবিতাটার স্রোত নষ্ট হয়ে যাবে। মূল কবিতাটি পাবেন এখানেঃ

    http://bn.wikisource.org/wiki/বনলতা_সেন

  23. ‍পাথর্ দাশ

    সবার জী‍বনে বনলতার মত নারী যদি আসতো তাহলে হয়ত আমরা আর অনেক জীবনান্দকে পেতাম।
    পুরুষের জীব‍নে নারীর অবদান থাকা উচিত।

দয়া করে বাংলা হরফে লিখুন। মন্তব্য করার জন্য Avroঅভ্র ডাউনলোড করে নিন অথবা নীচের যে কোন একটি বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করুন।

মন্তব্য করুন

আপনার ইমেইল এড্রেশ জনসমক্ষে প্রকাশ করা হয় না। আবশ্যক ঘর *

*

মন্তব্য করার সময় এই HTML ট্যাগগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>