জীবনানন্দ দাশ | Jibanananda Das

সূর্যসাগরতীরে
সূর্যের আলো মেটায় খোরাক কার:

সেই কথা বোঝা ভার।

অনাদি যুগের অ্যামিবার থেকে আজিকে ওদের প্রাণ

গড়িয়া উঠিল কাফ্রির মতো সূর্যসাগরতীরে

কালো চামড়ার রহস্যময় ঠাসবুনুনিটি ঘিরে।

চারি দিকে স্থির-ধুম্র-নিবিড় পিরামিড যদি থাকে-

অনাদি যুগের অ্যামিবার থেকে আজিকে মানবপ্রাণ

সূর্যতাড়সে ভ্রণকে যদিও করে ঢের ফলবান-

তবুও আমরা জননী বলিব কাকে?

গড়িয়া উঠিল মানবের দল সূর্যসাগরতীরে?

কালো আত্মার রহস্যময় ভুলের বুনুনি ঘিরে।

ইহাদেরই কানে
আমাদের নক্ষত্রের পানে চেয়ে -- একবার বেদনার পানে
অনেক কবিতা লিখে চলে গেল যুবকের দল;
পৃথিবীর পথে পথে সুন্দরীরা মুর্খ সসম্মানে
শুনিল আধেক কথা -- এই সব বধির নিশ্চল
সোনার পিত্তল মূর্তি: তবু, আহা, ইহাদেরই কানে
অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেল যুবকের দল:
একবার নক্ষত্রের পানে চেয়ে -- একবার বেদনার পানে।

ফুটপাথে
অনেক রাত হয়েছে-অনেক গভীর রাত হয়েছে;

কলকাতার ফুটপাথ থেকে ফুটপাথে-ফুটপাথ থেকে ফুটপাথে-

কয়েরটি আদিম সর্পিণী সহেদরার মতো এই-যে ট্রামের লাইন

ছড়িয়ে আছে

পায়ের তলে,  সমস্ত শরীরের রক্তে এদের বিষাক্ত বিস্বাদ স্পর্শ

অনুভব করে হাঁটছি আমি।

গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে-কেমন যেন ঠান্ডা বাতাস;

কোন্ দূর সবুজ ঘাসের দেশ নদী জোনাকির কথা মনে পড়ে আমার-

তারা কোথায়?

তারা কি হারিয়ে গেছে?

পায়ের তলে লিকলিকে ট্রামের লাইন-মাথার উপরে

অসংখ্য জটিল তারের জাল

শাসন করছে আমাকে

গুঁড়ি গুঁড়ি বুষ্টি পড়ছে, কেমন যেন ঠান্ডা বাতাস;

এই ঠান্ডা বাতাসের মুখে এই কলকাতার শহরে এই গভীর রাতে

কোনো নীল শিরার বাসাকে কাঁপতে দেখবে না তুমি;

জলপাইয়ের পল্লবে ঘুম ভেঙে গেল বলে কোনো ঘুঘু তার

কোমল নীলাভ ভাঙা ঘুমের আস্বাদ তোমাকে জানাতে আসবে না।

হলুদ পেপের পাতাকে একটা আচমকা পাখি বলে ভুল হবে না তোমার,

সৃষ্টিকে গহন কুয়াশা বলে বুঝতে পেরে চোখ নিবিড় হয়ে উঠবে না তোমার!

পেঁচা তার ধূসর পাখা আমলকীর ডালে ঘষবে না এখানে

আমলকীর শাখা থেকে নীল শিশির ঝরে পড়বে না,

তার সুর নক্ষত্রকে লঘু জোনাকির মতো খসিয়ে আনবে না এখানে,

রাত্রিকে নীলাভতম করে তুলবে না।

সবুজ ঘাসের ভিতর অসংখ্য দেয়ালি পোকা মরে রয়েছে

দেখতে পাবে না তুমি এখানে,

পৃথিবীকে মৃত সবুজ সুন্দর কোমল একটি দেয়ালি পোকার মতো

মনে হবে না তোমার,

জীবনকে মৃত সবুজ সুন্দর শীতল একটি দেয়ালি পোকার মতো

মনে হবে না;

পেঁচার সুর নক্ষত্রকে লঘু জোনাকির মতো খসিয়ে আনবে না এখানে,

শিশিরের সুর নক্ষত্রকে লঘু জোনাকির মতো খসিয়ে আনবে না,

সৃষ্টিকে গহন কুয়াশা বলে বুঝতে পেরে চোখ

নিবিড় হয়ে উঠবে না তোমার।

আজকের এক মুহূর্ত
হে মৃত্যু,

তুমআিমাকে ছেড়ে চলছ ব’লে আমি খুব গভীর খুশি?

কিন্তু আরো খানিকটা চেয়েছিলাম;

চারি দিকে তুমি হাড়ের পাহাড় বানিয়ে রেখেছে;–

যে ঘোড়ায় চ’ড়ে আমি

অতীত ঋষিদের সঙ্গে আকাশে নক্ষত্রে উড়ে যাব

এই খানে মৃতবৎসা’ মাতাল, ভিখারি ও কুকুরদের ভিড়ে

কোথায় তাকে রেখে দিলে তুমি?

এত দিন ব’সে পুরোনো বীজগণিতের শেষ পাতা শেষ করতে-না-করতেই

সমস্ত মিথ্যা প্রমাণিত হয়ে গেল

কোন্ এক দভীর নতুন বীজগনিত যেন

পরিহাসের চোখ নিয়ে অপেক্ষা করছে–

আবার মিথ্রা প্রমাণিত হবে বলে?

সে-ই শেষ সত্য বলে?

জীবন: ভারতের, চীনের, আফ্রিকার নদীপাহাড়ে বিচরণের মূঢ় আনন্দ নয় আর

বরং নির্ভীক বীরদের রচিত পৃথিবীর ছিদ্রে ছিদ্রে

ইস্কুপের মতো আটলে থাকবার শৌর্য ও আমোদ :

তারপর চুম্বক পাহাড়ে গিয়ে নিস্তব্ধ হবার মতো আস্বাদ?

বরং নির্ভীক নারীদের সৌন্দর্য্যের আঘাতে

নিগ্রো সংগীতের বেদনার ধুলোরাশি?

কিন্ত এ বেদনা আত্মিক, তাই ঝাপসা-একাকী: তাই কিছু নয়-

কিন্তু তিলে তিলে আটকে থাকবার বেদনা:

পৃথিবীর সমস্ত কুকুর ফুটপাতে বোধ করছে আজ।

যেন এতদিনের বীজগণিত কিছু নয়,

যেন নতুন বীজগণিত নিএেসেছে আকাশ!

বাংলার পাড়াগায়ে শীতের জোছনায় আমি কত বার দেখলাম

কত বালিকাকে নিয়ে গেল বাঘ-জঙ্গলের অন্ধকারে

কত বার হটেনটন জুলু দম্পতির প্রেমের কথাবার্তার ভিতর

আফ্রিকার সিংহকে লাফিয়ে পড়তে দেখলাম;

কিন্তু সেই সব মূঢ়তার দিন নেই আর সিংহদের;

নীলিমার থেকে সমুদ্রের থেকে উঠে এসে

পরিস্ফুট রোদের ভিতর

উজ্জ্বল দেহ অদৃশ্য রাখে তারা;

শাদা, হলদে, লাল, কালো মানুষদের

আর কোনো শেষ বক্তব্য আছে কি না জিজ্ঞাসা করে।

যে ঘোড়ায় চড়ে আমরা অতীত ঋষিদের সঙ্গে আকাশে নক্ষত্রে উড়ে যাব

সেই সব শাদা শাদা ঘোড়ার ভিড়

যেন কোন্ জোছনার নদীকে ঘিরে

নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছে কোথাও;

আমার হৃদয়ের ভিতর

সেই সুপক্ব রাত্রির গন্ধ পাই আমি।

স্থবির যৌবন
তারপর একদিন উজ্জ্বল মৃত্যুর দূত এসে

কহিবে: তোমারে চাই-তোমারেই, নারী;

এই সব সোনা রুপা মসলিন যুবাদের ছাড়ি

চলে যেতে হবে দূর আবিষ্কারে ভেসে।

বলিলাম; শুনিল সে: তুমি তবু মৃত্যুর দূর নও-তুমি-’

নগর-বন্দরে ঢের খুঁজিয়াছি আমি;

তারপর তোমার এ জানালায় থামি

ধোঁয়া সব; তুমি যেন মরীচিকা-আমি মরুভূমি-’

শীতের বাতাস নাকে চলে গেল জানালার দিকে,

পড়িল আধেক শাল বুক থেকে খসে;

সুন্দর জন্তুর মতো তার দেহকোষে

রক্ত শুধু? দেহ শুধু? শুধু হরিণীকে

বাঘের বিক্ষোভ নিয়ে নদীর কিনারে-নিম্নে-রাতে?

তবে তুমি ফিরে যাও ধোঁয়ায় আবার:

উজ্জ্বল মৃত্যুর দূত বিবর্ণ এবার-

বরং নারীকে ছেড়ে কঙ্কালের হাতে

তোমারে তুলিয়া লবে কুয়াশা-ঘোড়ায়।

তুমি এই পৃথিবী অনাদি স্থবির-

সোনালি মাছের মতো তবু করে ভিড়

নীল শৈবালের নিচে জলের মায়ায়

প্রেম-স্বপ্ন-পৃথিবীর স্বপ্ন, প্রেম তোমার হৃদয়ে।

হে স্ববির, কী চাও বলো তো-

শাদা ডানা কোনো এক সরসের মতো?

হয়তো সে মাংস নয়-এই  নারী; তবু মৃত্যু পড়ে নাই আজও  তার মোহে।

তাহার ধূসর ঘোড়া চরিতেছে নদীর কিনারে

কোনো এক বিকেলে জাফরান দেশে।

কোকিল কুকুর জোছনা ধুলো হয়ে গেছে কত ভেসে।

মরণের হাত ধ’রে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে?

আদিম দেবতারা
আগুন বাতাস জল: আদিম দেবতারা তাদের সর্পিল পারিহাসে

তোমাকে দিল রূপ-

কী ভয়াবহ নির্জণ রূপ তোমাকে দিল তারা ;

তোমার সংস্পর্শের মানুষের রক্তে দিল মাছির মতো কামনা।

আগুন বাতাস জল: আদিম দেবাতারা তাদের বঙ্কিম পরিহাসে

আমাকে দিল লিপি রচনা করবার আবেগ:

যেন আমিও আগুন বাতাস জল,

যেন তোমাকেও সৃষ্টি করছি।

তোমার মুখের রূপ রক্ত নয়, মাংস নয় কামনা নয়,

নিশীথ দেবদারু দ্বীপ;

কোনো দূর নির্জন নীলাভ দ্বীপ;

স্থুল হাতে ব্যবহৃত হয়ে তবু

আমি হারিয়ে যাচ্ছি সুদূর দীপের নক্ষত্রের ছায়ায় ভিতর;

আগুন বাতাস জল: আদিম দেবতারা  তাদের বঙ্কিম পরিহাসে

রূপের বীজ ছড়িয়ে চলে পৃথিবীতে,

ছড়িয়ে চলে স্বপ্নের বীজ।

অবাক হযে ভাবি, আজ রাতে কোথায় তুমি?

রূপ কেন নির্জন দেবদারু দ্বীপের নক্ষত্রের ছায়া চেনে না–

পৃথিবীর সেই মানুষীর রূপ?

স্থুল হাতে ব্যবহৃত হয়ে ব্যবহৃত ব্যবহৃত ব্যবহৃত ব্যবহৃত হয়ে

ব্যবহৃত–ব্যবহৃত–

আগুন বাতাস জল : আদিম দেবতারা হো হো করে হেসে উঠল;

‘ব্যবহৃত–ব্যবহৃত হয়ে শুয়ারের মাংস হয়ে যায়?’

হো হো করে হেসে উঠলাম আমি!–

চারদিককার অট্টহাসির ভিতর একটা বিরাট তিমির মৃতদেহ নিয়ে

অন্ধকার সমুদ্র স্ফীত হয়ে উঠল যেন;

পৃথিবীর সমস্ত রূপ অমেয় তিমির মৃতদেহের দুর্গন্ধের মতো,

যেখানেই যাই আমি সেই সব সমুদ্রের উল্কায় উল্কায়

কেমন স্বাভাবিক, কী স্বাভাবিক!

আট বছর আগে একদিন
শোনা গেল লাশকাটা ঘরে

নিয়ে গেছে তারে;

কাল রাতে ফাল্গুনের রাতের আধারে

যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাদ

মরিবার হল তার সাধ।

বধু শুয়ে ছিল পাশে-শিশুটিও ছিল;

প্রেম ছিল, আশা ছিল জোছনায় তবু সে দেখিল

কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার?

অথবা হয় নি ঘুম বহুকাল- লাশকাটা ঘরে মুয়ে ঘুমায় এবার।

এই ঘুম চেয়েছিল বুঝি!

রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি

আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার

কোনোদিন জাগিবে না আর।

‘কোনদিন জাগিবে না আর

জানিবার গাঢ় বেদনার

অবিরাম অবিরাম ভার

সহিবে না আর-’

এই কথা বলেছিল তারে

চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে

যেন তার জানালার ধারে

উটের গ্রীবার মতো কোনো এক নিত্বব্ধতা এসে।

তবুও তো পেঁচা জাগে;

গলিত স্থবির ব্যাঙ আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে

আরেকটি প্রভাতের ইশারায়–অনুমেয় উষ্ণ অনুরাগে।

টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে

চারি দিকে মশারির ক্ষমাহিন বিরুদ্ধতা;

মশা তার অন্ধকার  সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোতে ভালোবাসে।

রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি;

সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি।

ঘনিষ্ঠ আকাশ যেন কোন্ বিকীর্ণ জীবন

অধিকার করে আছে ইহাদের মন:

দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘর শিহরণ

মরণেরাসথে লড়িয়াছে;

চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে

একা গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু  একা একা;

যে জীবন ফড়িঙের, দোয়েলের মানুষের সাতে তার হয় নাকো দেখা

এই জেনে।

অশ্বত্থের শাখা

করে নি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে

সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে

করে নি কি মাখামাখি?

বলে নি কি: বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?

চমৎকার!

ধরা যাক দু-একটা ইদুর এবার!

জানায় নি পেচা এসে এ তুমুল গাঢ় সমাচার?

জীবনের এই স্বাদ- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের-

তোমার অসহ্য বোধ হল;

মর্গে কি ওমোটে

থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে!

শোনো

তবু এ মৃতের গল্প;-কোনো

নারীর প্রণয়ের ব্যর্থ হয় নাই;

বিবাহিতা জীবনের সাধ

কোথাও রাখে নি কোনো খাদ,

সময়ের উদবর্তনে উঠে  এসে বধূ

মধু-আর মননের মধু

দিয়েছে জানিতে

হাড়হাভাতের গ্লানি বেদনার শীতে

এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;

তাই

লাশকাটা ঘরে

চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের ‘পরে।

জানি-তবু জানি

নারীর হৃদয়-প্রেম-শিশু-গৃহ-নয় সবখানি;

অর্থ নয়, র্কীতি নয়, সচ্ছলতা নয়-

আরো এক বিপন্ন বিস্ময়

আমাদের অন্তর্গত রক্তের ভিতরে

খেলা করে

আমাদের ক্লান্ত করে;

ক্লান্ত ক্লান্ত করে:

লাশকাটা ঘরে

সেই ক্লান্তি নাই;

তাই

লাশকাটা ঘরে

চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের ’পরে।

তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,

থুরথুরে অন্ধ পেচা অশ্বত্থের ডালে বসে এসে

চোখ পালটায় কয়: বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?

চমৎকার!

ধরা যাক দু একটা ইদুর এবার–

হে প্রগাঢ় পিতামহী , আজও চমৎকার?

আমিও তোকার মতো বুড়ো হব–বুড়ি চাঁদটারে আমি করে দেব

কালীদহে বেনো  জলে পার;

আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার।

বলিল অশ্বত্থ সেই
বলিল অশ্বত্থ ধীরে: কোন্ দিকে যাবে বলো-
তোমরা কোথায় যেতে চাও?
এতদিন পাশাপাশি ছিলে, আহা, ছিলে কত কাছে;
ম্লান খোড়ো ঘরগুলো-আজও তো দাঁড়ায়ে তারা আছে
এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন্ দিকে কোন্ পথে ফের
তোমরা যেতেছ চলে পাই নাকো টের!
বোঁচাকা বেঁধেছ ঢের-ভোলো নাই ভাঙা বাটি ফুটা ঘটিটাও;
আবার কোথায় যেতে চাও?

পঞ্চাশ বছরও  হায় হয় নিকো-এই তো সেদিন
তোমাদের পিতামহ, বাবা, খুড়ো, জেঠামহাশয়
-আজও আহা, তাহাদের কথা মনে হয়!-
এখানে মাঠের পারে জমি কিনে খোড়ো ঘর তুলে
এই দেশে এই পথে এই সব ঘাস ধান নিম জামরতলে
জীবনের ক্লামিত ক্ষুধা আকাঙক্ষার বেদনার শুধেছিল ঋণ;
দাঁড়ায়ে দাঁড়ায়ে সব দেখেছি যে-মনে হয় যেন সেই দিন!

এখানে তোমরা তবু থাকিবে না? যাবে চলে তবে কোন্ পথে?
সেই পথে আরো শামিত-আরো বুঝি সাধ?
আরো বুঝি জীবনের গভীর আস্বাদ?
তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্খার ঘর!...
যেখানেই যাও চলে, হয় নাকো জীবনের কোন রদপামতর;
এক ক্ষুধা এক স্বপণ এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর
ম্লাণ চুলে দেখা দেবে যেখানেই বাঁধো গিয়ে আকাঙ্ক্ষার ঘর!
বলিল অশ্বত্থ সেই নড়ে নড়ে অন্ধকারে মাথার উপর।

স্বপ্ন
পান্ডুলিপি কাছে রেখে ধূসর দীপের কাছে আমি
নিস্তব্ধ ছিলাম বসে;
শিশির পড়িতেছিল ধীরে ধীরে খসে;
নিমের শাখার থেকে একাকীতম কে পাখি নামি

উড়ে গেল কুয়াশায়-কুয়াশায় থেকে দূর কুয়াশায় আরো।
তাহারই পাখার হাওয়া প্রদীপ নিভায়ে গেল বুঝি?
অন্ধকার হাতড়ায়ে ধীরে ধীরে দেশলাই খুঁজি;
যখন জ্বালিব আলো কার মুখ দেখা যাবে বলিতে কি পারো?

কার মুখ?-আমলকী শাখার পিছনে
শিঙের মতন বাঁকা নীল চাঁদ একদিন দেখেছিল তাহা;
এ ধূসর পান্ডুলিপি একদিন দেখেছিল, আহা,
সে মুখ ধূসরতম আজ এই পৃথিবীর মনে।

তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে,
পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন,
মানুষ রবে না আর, রবে শুধু মানুষের স্বপণ তখন:
সেই মুখ আর আমি র'ব সেই স্বপেণর ভিতরে।

শব
যেখানে রতপালি জোছনা ভিজিতেছে শরের ভিতর,

যেখানে অনেক মশা বানায়েছে তাহাদের ঘর;

সেখানে সোনালি মাছ খুঁটে খুঁটে খায়

সেই সব নীল মশা মৌন আকাঙক্ষায়;

নির্জন মাছের রঙে যেই খানে হয়ে আছে চুপ

পৃথিবীর একপাশে একাকী নদীর গাঢ় রদপ;

কামতারের একপাশে যে নদীর জল

বাবলা হোগলা কাশে শুয়ে শুয়ে দেখিছে কেবল

বিকেলের লাল মেঘ; নক্ষত্রের রাতের আঁধারে

বিরাট নীলাভ খোঁপা নিয়ে যেন নারী মাথা নাড়ে

পৃথিবীর অন্য নদী; কিমও এই নদী

রাঙা মেঘ-হলুদ-হলুদ জোছনা; চেয়ে দেখ যদি;

অন্য সব আলো আর অন্ধকার এখানে ফুরালো;

লাল নীল মাছ মেঘ-ম্লান নীল জোছনার আলো

এই খানে; এই খানে মৃণালিনী ঘোষালের শব

ভাসিতেছে চিরদিন : নীল লাল রতপালি নীরব।