বাংলার গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে


বাংলার গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে,
রক্ত
গড়িয়ে পড়ছে…
কেউ ছুটে গেল খালের ওদিকে
বুক ফাটা গলায় কার মা ডাকল : “রবি রে…”
উত্তরের পরিবর্তে, অনেকের স্বর মিলে একটি প্রকাণ্ড … [বাকিটুকু পড়ুন]

আইনশৃঙ্খলা

(’নন্দীগ্রামে, আইনশৃঙ্খলা ফেরানোর জন্য, আজ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে |’ ১৪ মার্চ বিকেলে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্যের অংশ | )

কপালে স্টিকার আঁটা … [বাকিটুকু পড়ুন]

সোজা কথা

(’কার কী ক্ষমতা আছে দেখি এবার | ওরা মাঠে নামছে | আমরাও নামব | …কার কী ক্ষমতা দেখি…অতীতেও এমন অবস্থা হয়েছে | তবে এখন আমাদের … [বাকিটুকু পড়ুন]

বলি

…অনামিকা কই? কাজল কোনদিকে গেল?
সায়ন কোথায়?
পিছনে তাকিয়ে দেখি সঙ্গে কেউ নেই
প্রান্তরের মধ্যে এক যূপকাষ্ঠ—অর্ধেক প্রোথিত—
ধারে কাছে কোনও ধড় নেই
মুণ্ডুরা উধাও |
ধুলোয় শোওয়ানো আছে খাঁড়া |
চেনে … [বাকিটুকু পড়ুন]

শিল্প

জমি কেড়ে নেওটাই কাজ
ঘর ছাড়া করাটাই কাজ
আমাদের ঘাড় ধাক্কা দিয়ে
তাড়াও, তারপর তৈরি করো
আমাদেরই বুকের উপরে
উঁচু শিল্প, উদ্ধত সমাজ |

সঙ্গে কিন্তু পুলিশকেও চাই
নাহলে কি করে ছলে … [বাকিটুকু পড়ুন]

স্বেচ্ছা

ওরা তো জমি দিয়েছে স্বেচ্ছায়
ওরাতো ঘর ছেড়েছে স্বেচ্ছায়
লাঠির নিচে ওরা তো স্বেচ্ছায়
পেতেছে পিঠ, নীচু করেছে মাথা

তোমরা কেন দেখতে পাও না তা

দেখেছি, সবই দেখেছি স্বেচ্ছায়
বাধ্য হয়ে … [বাকিটুকু পড়ুন]

কে বেশি কে কম

চিনতে পেরে গেছে বলে যার জিভ
কেটে নিল ধর্ষণের পরে
দু’হাতে দু’টো পা ধরে
ছিঁড়ে ফেললো যার শিশুটিকে
ঘাড়ে দু’টো কোপ মেরে যার স্বামীকে
ফেলে রাখলো উঠোনের পাশে
মরা অবধি মুখে … [বাকিটুকু পড়ুন]

ভরত মণ্ডলের মা

বৃদ্ধা বললেন:
‘আমার এক ছেলে গেছে,
আরেক ছেলে কে নিয়ে যাক
জমি আমি দেব না ওদের |
এই যে হাত দু’টো দেখছো বাবা…’
ব’লে তাঁর কাঁপা কাঁপা
শিরা ওঠা হাত দু’টি … [বাকিটুকু পড়ুন]

তুমি আর তোমার ক্যাডার


দলে দলে মোটর বাইকে ঢুকে পড়ে
কারা ঢুকে পড়ে ভোর বেলা
কারা ঢুকে পড়ে
জানা যায় না
কিন্তু তারই পরে
এ গ্রামে, ও গ্রামে, ঘরে ঘরে
অবাধে কৃষক-রক্ত ঝরে
জাগ্রত কৃষক রক্ত … [বাকিটুকু পড়ুন]

শাসকের প্রতি

আপনি যা বলবেন
আমি ঠিক তাই কোরবো
তাই খাবো
তাই পরবো
তাই গায়ে মেখে ব্যাড়াতে যাবো
কথাটি না বলে
বললে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো সারা রাত
তাই থাকবো
পরদিন যখন বলবেন
এবার নেমে … [বাকিটুকু পড়ুন]