প্রচ্ছদ » কাব্যগ্রন্থ » যাবার দিন এই কথাটি

যাবার দিন এই কথাটি

১,০১২ বার পঠিত ২টি মন্তব্য

যাবার দিন এই কথাটি 
             বলে যেন যাই– 
             যা দেখেছি যা পেয়েছি 
             তুলনা তার নাই৷
             এই জ্যোতিসমুদ্র-মাঝে 
             যে শতদল পদ্ম রাজে 
             তারি মধু পান করেছি 
                          ধন্য আমি তাই–
             যাবার দিনে এই কথাটি 
                          জানিয়ে যেন যাই৷

বিশ্বরূপের খেলাঘরে 
             কতই গেলেম খেলে,
অপরূপকে দেখে গেলেম 
             দুটি নয়ন মেলে৷ 
             পরশ যাঁরে যায় না করা 
             সকল দেহে দিলেন ধরা।
             এই খানে শেষ করেন যদি 
                          শেষ করে দিন তাই– 
             যাবার বেলা এই কথাটি 
                          জানিয়ে যেন যাই৷



১,০১২ বার পঠিত ২টি মন্তব্য

২টি মন্তব্য - যাবার দিন এই কথাটি

  1. someone

    উপেরর কিবতািট ভােলা লাগেলা।

দয়া করে বাংলা হরফে লিখুন। মন্তব্য করার জন্য Avroঅভ্র ডাউনলোড করে নিন অথবা নীচের যে কোন একটি বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করুন।

মন্তব্য করুন

আপনার ইমেইল এড্রেশ জনসমক্ষে প্রকাশ করা হয় না। আবশ্যক ঘর *

*

মন্তব্য করার সময় এই HTML ট্যাগগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>