আমারে তুমি অশেষ করেছ
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব–
ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব।
কত-যে গিরি কত-যে নদী-তীরে
বেড়ালে বহি ছোট এ বাঁশিটিরে,
কত যে তান বাজালে ফিরে ফিরে
কাহারে তাহা কব।।
তোমানি ঐ অমৃতপরশে আমার হিয়াখানি
হারালো সীমা বিপুল হরষে, উথলি’ উঠে বাণী।
আমার শুধু একটি মুঠি ভরি
দিতেছ দান দিবস-বিভাবরী–
হল না সারা কত-না যুগ ধরি,
কেবলি আমি লব।
৪টি মন্তব্য - আমারে তুমি অশেষ করেছ
দয়া করে বাংলা হরফে লিখুন। মন্তব্য করার জন্য
অভ্র ডাউনলোড করে নিন অথবা নীচের যে কোন একটি বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করুন।
nai
kicui bujlam na.ata ki kobita naki soytani
toumaka namashkar bar bar
বাল লেখছে