প্রচ্ছদ » কাব্যগ্রন্থ » তুমি যখন গান গাহিতে বল

তুমি যখন গান গাহিতে বল

৯৭০ বার পঠিত ৩টি মন্তব্য

তুমি যখন গান গাহিতে বল
            গর্ব আমার ভ’রে উঠে বুকে;
দুই আঁখি মোর করে ছলছল,
            নিমেষহারা চেয়ে তোমার মুখে।
কঠিন কটু যা আছে মোর প্রাণে
গলিতে চায় অমৃতময় গানে,
সব সাধনা আরাধনা মম
            উড়িতে চায় পাখির মত সুখে।

                        তৃপ্ত তুমি আমার গীতরাগে,
                        ভালো লাগে তোমার ভালো লাগে,
                        জানি আমি এই গানেরই বলে
                                বসি গিয়ে তোমারি সম্মুখে।

                        মন দিয়ে যার নাগাল নাহি পাই,
                        গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যাই,
                        সুরের ঘোরে আপনাকে যাই ভুলে,
                                বন্ধু ব’লে ডাকি মোর প্রভুকে।



৯৭০ বার পঠিত ৩টি মন্তব্য

৩টি মন্তব্য - তুমি যখন গান গাহিতে বল

  1. Rabi Bala

    Ami Navobharote kam kari amar best khilari hasse saurav ganguly .

দয়া করে বাংলা হরফে লিখুন। মন্তব্য করার জন্য Avroঅভ্র ডাউনলোড করে নিন অথবা নীচের যে কোন একটি বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করুন।

মন্তব্য করুন

আপনার ইমেইল এড্রেশ জনসমক্ষে প্রকাশ করা হয় না। আবশ্যক ঘর *

*

মন্তব্য করার সময় এই HTML ট্যাগগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>