প্রচ্ছদ » গান » বাদল-দিনের প্রথম কদম ফুল

বাদল-দিনের প্রথম কদম ফুল

১,০৫২ বার পঠিত ১টি মন্তব্য
বাদল-দিনের প্রথম কদম ফুল     করেছ দান,
     আমি দিতে এসেছি শ্রাবণের গান॥
     মেঘের ছায়ায় অন্ধকারে   রেখেছি ঢেকে তারে
          এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥
     আজ এনে দিলে, হয়তো দিবে না কাল--
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
     এ গান আমার শ্রাবণে শ্রাবণে   তব বিস্মৃতিস্রোতের প্লাবনে
          ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান॥


১,০৫২ বার পঠিত ১টি মন্তব্য

একটি মন্তব্য - বাদল-দিনের প্রথম কদম ফুল

  1. শিশু

    এক বিশেষজনকে দেবো ভেবেছিলাম, বর্ষা আসার আগেই অনেক দুরের মানুষ হয়ে গেছে সে আজ।
    অনুভুতিগুলো তো আর চলে যায়নি……
    তাই নীরবে মালা গাঁথি আর ভাসিয়ে দিই জলে, কদম ফুল রয়ে যায় গাছের ডালে।

দয়া করে বাংলা হরফে লিখুন। মন্তব্য করার জন্য Avroঅভ্র ডাউনলোড করে নিন অথবা নীচের যে কোন একটি বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করুন।

মন্তব্য করুন

আপনার ইমেইল এড্রেশ জনসমক্ষে প্রকাশ করা হয় না। আবশ্যক ঘর *

*

মন্তব্য করার সময় এই HTML ট্যাগগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>