প্রচ্ছদ » গান » নাট্যগীতি » যে ভালোবাসুক সে ভালোবাসুক সজনি লো, আমরা কে

যে ভালোবাসুক সে ভালোবাসুক সজনি লো, আমরা কে

১,০৭৬ বার পঠিত মন্তব্য করুন
        যে ভালোবাসুক সে ভালোবাসুক    সজনি লো, আমরা কে !
        দীনহীন এই হৃদয় মোদের    কাছেও কি কেহ ডাকে ।।
        তবে কেন বলো ভেবে মরি মোরা   কে কাহারে ভালোবাসে !
        আমাদের কিবা আসে যায় বলো    কেবা কাঁদে কেবা হাসে !
        আমাদের মন কেহই চাহে না,    তবে মনখানি লুকানো থাক্‌—
                           প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌ ।।
        যদি, সখী, কেহ ভুলে     মনখানি লয় তুলে,
        উলটি-পালটি ক্ষণেক ধরিয়া    পরখ করিয়া দেখিতে চায়,
        তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে    নিদারুণ উপেখায়।
        কাজ কী লো, মন লুকানো থাক্‌,   প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌—
        হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া   হরষে প্রমোদে মাতিয়া থাক্‌ ।।


১,০৭৬ বার পঠিত মন্তব্য করুন

দয়া করে বাংলা হরফে লিখুন। মন্তব্য করার জন্য Avroঅভ্র ডাউনলোড করে নিন অথবা নীচের যে কোন একটি বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করুন।

মন্তব্য করুন

আপনার ইমেইল এড্রেশ জনসমক্ষে প্রকাশ করা হয় না। আবশ্যক ঘর *

*

মন্তব্য করার সময় এই HTML ট্যাগগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>