প্রচ্ছদ » গান » নাট্যগীতি » বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়

বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়

১,৩৯১ বার পঠিত মন্তব্য করুন
                বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় !
                ও মিছে আদর তবে না করিলে নয় ?।
        ও শুধু বাড়ায় ব্যথা—          সে-সব পুরানো কথা
                মনে ক’রে দেয় শুধু, ভাঙে এ হৃদয় ।।
                প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার
                আমি যত বুঝি তত কে বুঝিবে আর ।
         প্রেম যদি ভুলে থাক        সত্য ক’রে বলো-নাকো—
                করিব না মুহূর্তের তরে তিরস্কার ।।
                আমি তো ব’লেই ছিনু, ক্ষুদ্র আমি নারী
                তোমার ও প্রণয়ের নহি অধিকারী ।
           আর-কারে ভালোবেসে         সুখী যদি হও শেষে
                তাই ভালোবেসো নাথ, না করি বারণ ।
           মনে ক’রে মোর কথা       মিছে পেয়ো নাকো ব্যথা,
                পুরানো প্রেমের কথা কোরো না স্মরণ ।।


১,৩৯১ বার পঠিত মন্তব্য করুন

দয়া করে বাংলা হরফে লিখুন। মন্তব্য করার জন্য Avroঅভ্র ডাউনলোড করে নিন অথবা নীচের যে কোন একটি বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করুন।

মন্তব্য করুন

আপনার ইমেইল এড্রেশ জনসমক্ষে প্রকাশ করা হয় না। আবশ্যক ঘর *

*

মন্তব্য করার সময় এই HTML ট্যাগগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>