প্রচ্ছদ » গান » নাট্যগীতি » তুই রে বসন্তসমীরণ

তুই রে বসন্তসমীরণ

৯৮৫ বার পঠিত মন্তব্য করুন
                   তুই রে বসন্তসমীরণ ।
                   তোর নহে সুখের জীবন ।।
            কিবা দিবা কিবা রাতি       পরিমলমদে মাতি
                   কাননে করিস বিচরণ ।।
            নদীরে জাগায়ে দিস      লতারে রাগায়ে দিস
                   চুপিচুপি করিয়া চুম্বন
                   তোর নহে সুখের জীবন ।।
                   শোন্‌ বলি বসন্তের বায়,
                   হৃদয়ের লতাকুঞ্জে আয় ।
           নিভৃত নিকুঞ্জ ছায়         হেলিয়া ফুলের গায়
                   শুনিয়া পাখির মৃদু গান
           লতার-হৃদয়ে-হারা          সুখে-অচেতন-পারা
                   ঘুমায়ে কাটায়ে দিবি প্রাণ ।
                   তাই বলি বসন্তের বায়,
                   হৃদয়ের লতাকুঞ্জে আয় ।।


৯৮৫ বার পঠিত মন্তব্য করুন

দয়া করে বাংলা হরফে লিখুন। মন্তব্য করার জন্য Avroঅভ্র ডাউনলোড করে নিন অথবা নীচের যে কোন একটি বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করুন।

মন্তব্য করুন

আপনার ইমেইল এড্রেশ জনসমক্ষে প্রকাশ করা হয় না। আবশ্যক ঘর *

*

মন্তব্য করার সময় এই HTML ট্যাগগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>