প্রচ্ছদ » বিষয়বস্তু » প্রবন্ধ » পঞ্চভূত

অখণ্ডতা

দীপ্তি কহিল– সত্য কথা বলিতেছি, আমার তো মনে হয় আজকাল প্রকৃতির স্তব লইয়া তোমরা সকলে কিছু বাড়াবাড়ি আরম্ভ করিয়াছ।

আমি কহিলাম– দেবী, আর-কাহারও স্তব বুঝি … [বাকিটুকু পড়ুন]

১০১ বার পঠিত মন্তব্য করুন

অপূর্ব রামায়ণ

বাড়িতে একটা শুভকার্য ছিল, তাই বিকালের দিকে অদূরবর্তী মঞ্চের উপর হইতে বারোয়াঁ রাগিণীতে নহবত বাজিতেছিল। ব্যোম অনেকক্ষণ মুদ্রিতচক্ষে থাকিয়া হঠাৎ চক্ষু খুলিয়া বলিতে আরম্ভ করিল–
[বাকিটুকু পড়ুন]

১৩০ বার পঠিত মন্তব্য করুন

কাব্যের তাৎপর্য

স্রোতস্বিনী আমাকে কহিলেন– কচদেবযানীসংবাদ সম্বন্ধে তুমি যে কবিতা লিখিয়াছ তাহা তোমার মুখে শুনিতে ইচ্ছা করি।

শুনিয়া আমি মনে মনে কিঞ্চিৎ গর্ব অনুভব করিলাম, কিন্তু দর্পহারী … [বাকিটুকু পড়ুন]

৮২ বার পঠিত মন্তব্য করুন

কৌতুকহাস্য

শীতের সকালে রাস্তা দিয়া খেজুর-রস হাঁকিয়া যাইতেছে। ভোরের দিককার ঝাপসা কুয়াশাটা কাটিয়া গিয়া তরুণ রৌদ্রে দিনের আরম্ভ-বেলাটা একটু উপভোগযোগ্য আতপ্ত হইয়া আসিয়াছে। সমীর চা খাইতেছে, … [বাকিটুকু পড়ুন]

৮২ বার পঠিত মন্তব্য করুন

কৌতুকহাস্যের মাত্রা

সেদিনকার ডায়ারিতে কৌতুকহাস্য সম্বন্ধে আমাদের আলোচনা পাঠ করিয়া শ্রীমতী দীপ্তি লিখিয়া পাঠাইয়াছেনঃ

একদিন প্রাতঃকালে স্রোতস্বিনীতে আমাতে মিলিয়া হাসিয়াছিলাম। ধন্য সেই প্রাতঃকাল এবং ধন্য দুই সখীর … [বাকিটুকু পড়ুন]

৮৩ বার পঠিত মন্তব্য করুন

গদ্য ও পদ্য

আমি বলিতেছিলাম– বাঁশির শব্দে, পূর্ণিমার জ্যোৎস্নায়, কবিরা বলেন, হৃদয়ের মধ্যে স্মৃতি জাগিয়া উঠে। কিন্তু কিসের স্মৃতি তাহার কোনো ঠিকানা নাই। যাহার কোনো নির্দিষ্ট আকার নাই … [বাকিটুকু পড়ুন]

৭৫ বার পঠিত মন্তব্য করুন

নরনারী

সমীর এক সমস্যা উত্থাপিত করিলেন, তিনি বলিলেন– ইংরাজি সাহিত্যে গদ্য অথবা পদ্য কাব্যে নায়ক এবং নায়িকা উভয়েরই মাহাত্ম্য পরিস্ফুট হইতে দেখা যায়। ডেস্‌ডিমোনার নিকট ওথেলা … [বাকিটুকু পড়ুন]

৮৩ বার পঠিত মন্তব্য করুন

পরিচয়

রচনার সুবিধার জন্য আমার পাঁচটি পারিপার্শ্বিককে পঞ্চভূত নাম দেওয়া যাক। ক্ষিতি, অপ্‌, তেজ, মরুৎ, ব্যোম।

একটা গড়া নাম দিতে গেলেই মানুষকে বদল করিতে হয়। তলোয়ারের … [বাকিটুকু পড়ুন]

৮০ বার পঠিত মন্তব্য করুন

পল্লীগ্রামে

আমি এখন বাংলাদেশের এক প্রান্তে যেখানে বাস করিতেছি এখানে কাছাকাছি কোথাও পুলিশের থানা, ম্যাজিস্ট্রেটের কাছারি নাই। রেলোয়ে স্টেশন অনেকটা দূরে। যে পৃথিবী কেনাবেচা বাদানুবাদ মামলা-মকদ্দমা … [বাকিটুকু পড়ুন]

৯৪ বার পঠিত মন্তব্য করুন

প্রাঞ্জলতা

স্রোতস্বিনী কোনো-এক বিখ্যাত ইংরাজ কবির উল্লেখ করিয়া বলিলেন– কে জানে, তাঁহার রচনা আমার আছে ভালো লাগে না।

দীপ্তি আরও প্রবলতরভাবে স্রোতস্বিনীর মত সমর্থন করিলেন।

সমীর … [বাকিটুকু পড়ুন]

৭৭ বার পঠিত মন্তব্য করুন

বৈজ্ঞানিক কৌতূহল

বিজ্ঞানের আদিম উৎপত্তি এবং চরম লক্ষ্য লইয়া ব্যোম এবং ক্ষিতির মধ্যে মহা তর্ক বাধিয়া গিয়াছিল। তদুপলক্ষে ব্যোম কহিল– যদিও আমাদের কৌতূহলবৃত্তি হইতেই বিজ্ঞানের উৎপত্তি, তথাপি, … [বাকিটুকু পড়ুন]

১০৬ বার পঠিত মন্তব্য করুন

ভদ্রতার আদর্শ

স্রোতস্বিনী কহিল– দেখো, বাড়িতে ক্রিয়াকর্ম আছে, তোমরা ব্যোমকে একটু ভদ্রবেশ পরিয়া আসিতে বলিয়ো।

শুনিয়া আমরা সকলে হাসিতে লাগিলাম। দীপ্তি একটু রাগ করিয়া বলিল– না, হাসিবার … [বাকিটুকু পড়ুন]

৮৪ বার পঠিত মন্তব্য করুন

মন

এই-যে মধ্যাহ্নকালে নদীর ধারে পাড়াগাঁয়ের একটি একতলা ঘরে বসিয়া আছি, টিকটিকি ঘরের কোণে টিকটিক করিতেছে, দেয়ালে পাখা টানিবার ছিদ্রের মধ্যে একজোড়া চড়ুই পাখি বাসা তৈরি … [বাকিটুকু পড়ুন]

৮১ বার পঠিত মন্তব্য করুন

মনুষ্য

স্রোতস্বিনী প্রাতঃকালে আমার বৃহৎ খাতাটি হাতে করিয়া আনিয়া কহিল– এ সব তুমি কী লিখিয়াছ! আমি যে-সকল কথা কস্মিনকালে বলি নাই তুমি আমার মুখে কেন বসাইয়াছ?
[বাকিটুকু পড়ুন]

৭৮ বার পঠিত মন্তব্য করুন

সৌন্দর্য সম্বন্ধে সন্তোষ

দীপ্তি এবং স্রোতস্বিনী উপস্থিত ছিলেন না, কেবল আমরা চারিজন ছিলাম।

সমীর বলিল– দেখো, সেদিনকার সেই কৌতুকহাস্যের প্রসঙ্গে আমার একটা কথা মনে উদয় হইয়াছে। অধিকাংশ কৌতুক … [বাকিটুকু পড়ুন]

৯১ বার পঠিত মন্তব্য করুন

সৌন্দর্যের সম্বন্ধ

বর্ষায় নদী ছাপিয়া খেতের মধ্যে জল প্রবেশ করিয়াছে। আমাদের বোট অর্ধমগ্ন ধানের উপর দিয়া সর্‌ সর্‌ শব্দ করিতে করিতে চলিয়াছে।

অদূরে উচ্চভূমিতে একটা প্রাচীরবেষ্টিত একতলা … [বাকিটুকু পড়ুন]

৮৬ বার পঠিত মন্তব্য করুন