রবীন্দ্র রচনাবলী । Rabindra Rachanabali

যোগী হে, কে তুমি হৃদি-আসনে
যোগী হে, কে তুমি হৃদি-আসনে !
বিভূতিভূষিত শুভ্র দেহ,  নাচিছ দিক্‌-বসনে ।।
মহা-আনন্দে পুলক কায়,  গঙ্গা উথলি উছলি যায়,
ভালে শিশুশশী হাসিয়া চায়—
জটাজূট ছায় গগনে ।।

তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল—
মুদিয়া আসিছে আঁখি তার,  চাহিয়া দেখিল চারি ধার ।।
শুষ্ক তৃণরাশি-মাঝে একেলা পড়িয়া,
চারি দিকে কেহ নাই আর— নিরদয় অসীম সংসার ।।
কে আছে গো দিবে তার তৃষিত অধরে
একবিন্দু শিশিরের কণা— কেহ না, কেহ না ।।
মধুকর কাছে এসে বলে,  ‘মধু কই। মধু চাই, চাই ।’
ধীরে ধীরে নিশ্বাস ফেলিয়া  ফুল বলে, ‘কিছু নাই, নাই।’
‘ফুলবালা, পরিমল দাও’ বায়ু আসি কহিতেছে কাছে ।
মলিন বদন ফিরাইয়া  ফুল বলে, ‘আর কী বা আছে।’
মধ্যাহ্নকিরণ চারি দিকে  খরদৃষ্টে চেয়ে অনিমিখে—
ফুলটির মৃদু প্রাণ হায়,
ধীরে ধীরে শুকাইয়া যায় ।।

বসন্তপ্রভাতে এক মালতীর ফুল
বসন্তপ্রভাতে এক মালতীর ফুল
প্রথম মেলিল আঁখি তার,   চাহিয়া দেখিল চারি ধার ।।
উষারানী দাঁড়াইয়া শিয়রে তাহার
দেখিছে ফুলের ঘুম-ভাঙা ।  হরষে কপোল তার রাঙা ।।
মধুকর গান গেয়ে বলে,  ‘মধু কই । মধু দাও দাও ।’
হরষে হৃদয় ফেটে গিয়ে  ফুল বলে, ‘এই লও লও ।’
বায়ু আসি কহে কানে কানে,  ‘ফুলবালা, পরিমল দাও ।’
আনন্দে কাঁদিয়া কহে ফুল,  ‘যাহা আছে সব লয়ে যাও ।’
হরষ ধরে না তার চিতে,  আপনারে চাহে বিলাইতে,
বালিকা আনন্দে কুটি-কুটি  পাতায় পাতায় পড়ে লুটি ।।

তুই রে বসন্তসমীরণ
তুই রে বসন্তসমীরণ ।
তোর নহে সুখের জীবন ।।
কিবা দিবা কিবা রাতি       পরিমলমদে মাতি
কাননে করিস বিচরণ ।।
নদীরে জাগায়ে দিস      লতারে রাগায়ে দিস
চুপিচুপি করিয়া চুম্বন
তোর নহে সুখের জীবন ।।
শোন্‌ বলি বসন্তের বায়,
হৃদয়ের লতাকুঞ্জে আয় ।
নিভৃত নিকুঞ্জ ছায়         হেলিয়া ফুলের গায়
শুনিয়া পাখির মৃদু গান
লতার-হৃদয়ে-হারা          সুখে-অচেতন-পারা
ঘুমায়ে কাটায়ে দিবি প্রাণ ।
তাই বলি বসন্তের বায়,
হৃদয়ের লতাকুঞ্জে আয় ।।

বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়
বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় !
ও মিছে আদর তবে না করিলে নয় ?।
ও শুধু বাড়ায় ব্যথা—          সে-সব পুরানো কথা
মনে ক’রে দেয় শুধু, ভাঙে এ হৃদয় ।।
প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার
আমি যত বুঝি তত কে বুঝিবে আর ।
প্রেম যদি ভুলে থাক        সত্য ক’রে বলো-নাকো—
করিব না মুহূর্তের তরে তিরস্কার ।।
আমি তো ব’লেই ছিনু, ক্ষুদ্র আমি নারী
তোমার ও প্রণয়ের নহি অধিকারী ।
আর-কারে ভালোবেসে         সুখী যদি হও শেষে
তাই ভালোবেসো নাথ, না করি বারণ ।
মনে ক’রে মোর কথা       মিছে পেয়ো নাকো ব্যথা,
পুরানো প্রেমের কথা কোরো না স্মরণ ।।

না সখা, মনের ব্যথা কোরো না গোপন
না সখা, মনের ব্যথা কোরো না গোপন ।
যবে অশ্রুজল হায়   উচ্ছ্বসি উঠিতে চায়
রুধিয়া রেখো না তাহা আমারি কারণ ।
চিনি, সখা, চিনি তব ও দারুণ হাসি—
ওর চেয়ে কত ভালো অশ্রুজলরাশি ।
মাথা খাও— অভাগীরে কোরো না বঞ্চনা,
ছদ্মবেশে আবরিয়া রেখো না যন্ত্রণা ।
মমতার অশ্রুজলে    নিভাইব সে অনলে,
ভালো যদি বাস তবে রাখো এ প্রার্থনা ।।

কী করিব বলো, সখা, তোমার লাগিয়া
কী করিব বলো, সখা, তোমার লাগিয়া ।
কী করিলে জুড়াইতে পারিব ও হিয়া ।।
এই পেতে দিনু বুক,  রাখো, সখা, রাখো মুখ—
ঘুমাও তুমি গো, আমি রহিনু জাগিয়া ।
খুলে বলো, বলো সখা, কী দুঃখ তোমার—
অশ্রুজলে মিলাইব অশ্রুজলধার !
একদিন বলেছিলে মোর ভালোবাসা
পাইলে পুরিবে তব হৃদয়ের আশা ।
কই সখা, প্রাণ মন  করেছি তো সমর্পণ—
দিয়েছি তো যাহা-কিছু আছিল আমার ।
তবু কেন শুকালো না অশ্রুজলধার ।।

কিছুই তো হল না
কিছুই তো হল না ।
সেই সব— সেই সব— সেই হাহাকাররব,
সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা ।।
কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই,
কিছুই না পাইলাম যাহা কিছু চাই ।
ভালো তো গো বাসিলাম,  ভালোবাসা পাইলাম,
এখনো তো ভালোবাসি— তবুও কী নাই ।।

কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
ঢালিতেছ এত সুখ,  ভেঙে গেল— গেল বুক—
যেন এত সুখ হৃদে ধরে না গো আর ।
তোমার চরণে দিনু প্রেম-উপহার—
না যদি চাও গো দিতে প্রতিদান তার
নাই বা দিলে তা মোরে,  থাকো হৃদি আলো করে,
হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার ।।

যে ভালোবাসুক সে ভালোবাসুক সজনি লো, আমরা কে
যে ভালোবাসুক সে ভালোবাসুক    সজনি লো, আমরা কে !
দীনহীন এই হৃদয় মোদের    কাছেও কি কেহ ডাকে ।।
তবে কেন বলো ভেবে মরি মোরা   কে কাহারে ভালোবাসে !
আমাদের কিবা আসে যায় বলো    কেবা কাঁদে কেবা হাসে !
আমাদের মন কেহই চাহে না,    তবে মনখানি লুকানো থাক্‌—
প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌ ।।
যদি, সখী, কেহ ভুলে     মনখানি লয় তুলে,
উলটি-পালটি ক্ষণেক ধরিয়া    পরখ করিয়া দেখিতে চায়,
তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে    নিদারুণ উপেখায়।
কাজ কী লো, মন লুকানো থাক্‌,   প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌—
হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া   হরষে প্রমোদে মাতিয়া থাক্‌ ।।