প্রচ্ছদ » বিবিধ » কবিতা » মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

১,৭১৬ বার পঠিত ৬টি মন্তব্য

একলা হয়ে দাঁড়িয়ে আছি
তোমার জন্য গলির কোণে
ভাবি আমার মুখ দেখাব
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।

একটা দুটো সহজ কথা
বলব ভাবি চোখের আড়ে
জৌলুশে তা ঝলসে ওঠে
বিজ্ঞাপনে, রংবাহারে।

কে কাকে ঠিক কেমন দেখে
বুঝতে পারা শক্ত খুবই
হা রে আমার বাড়িয়ে বলা
হা রে আমার জন্মভূমি!

বিকিয়ে গেছে চোখের চাওয়া
তোমার সঙ্গে ওতপ্রোত
নিওন আলোয় পণ্য হলো
যা-কিছু আজ ব্যক্তিগত।

মুখের কথা একলা হয়ে
রইল পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে।



১,৭১৬ বার পঠিত ৬টি মন্তব্য

৬টি মন্তব্য - মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

  1. Rezaul Karim Sumon

    মুখ ‘ডেকে’ যায় নয়, হবে ‘ঢেকে’ যায়।
    ধন্যবাদ।

  2. kumkum

    oshadharon kobita.bastobtake evabe kokhonoi vabini……a lot of thanks to him………………….

  3. @Rezaul Karim Sumon/ ধন্যবাদ। বানানটি ঠিক করে দেয়া হয়েছে।

  4. রেজাউল করিম সুমন

    অনেক ধন্যবাদ।

দয়া করে বাংলা হরফে লিখুন। মন্তব্য করার জন্য Avroঅভ্র ডাউনলোড করে নিন অথবা নীচের যে কোন একটি বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করুন।

মন্তব্য করুন

আপনার ইমেইল এড্রেশ জনসমক্ষে প্রকাশ করা হয় না। আবশ্যক ঘর *

*

মন্তব্য করার সময় এই HTML ট্যাগগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>